রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

কিয়ারা আদভানির ফিটনেস রহস্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : মিষ্টি মেয়ে কিয়ারা আদভানি। তার গাল ভরা হাসিতে কম্পন হয় ভক্তদের হৃদয়ে। খুব বেশিদিন নয় তার বলি পাড়ায় আগমন। তবু যেন সবার মন কেড়ে নিয়েছেন। একের পর এক সিনেমায় সাফল্য পেয়েছেন খুব অল্প দিনেই।

 কিয়ারা আদভানির ফিটনেস রহস্য জেনে নেয়া যাক-
 
শরীরচর্চা:
 
১. মজার বিষয় হলো কিয়ারা আদভানির বাইরে জিম করা তেমন একটা পছন্দ নয়। নিজে নিজে ব্যায়াম করতেই স্বাচ্ছন্দ্য। তবে আউটডোর জিম যে একেবারেই বাদ রেখেছেন তা কিন্তু নয়।
 
২. মনের স্বাস্থ্য ভালো রাখতে যোগাসনকে লিস্টের উপরেই রাখেন কিয়ারা।
 
৩. তার আগ্রহের জায়গায় রয়েছে মার্শাল আর্ট, তাইকোয়ান্দো।
 
৪. নিয়ম করে প্রতিদিন ২০ মিনিট দৌড়াতে কিন্তু একেবারেই ভোলেন না তিনি।
 
৫. নিজের মতো শরীরচর্চা করলেও দরকার হয় একজন প্রশিক্ষক। একজন প্রশিক্ষকের পরামর্শেই তিনি 
ফিটনেস রুটিন অনুসরণ করেন।
 
৬. প্রতিদিন হরেক রকম ব্যায়ামের সংযোগও তার ফিটনেস টিপসে রয়েছে।

খাবার:
 
১. খাবারের ব্যাপারে কিয়ারা বেশ কড়া। একেবারেই লো সুগার, লো সল্ট তার খাবারের তালিকায় থাকে।
 
২. সকালটা শুরু হয় লেবু পানি দিয়ে। তাতেই রাতের সব অলসতা পালিয়ে যায়।
 ৩. সকালের নাস্তায় থাকে এক বাটি ওটস। সঙ্গে থাকে নানা রকম ফলের সংযোজন। কখনও মৌসুমী ফল, কখনও কলা, আপেল, কমলা, বেরি পরিবর্তন করে রাখেন ফলের তালিকায়।

 
৪. ওয়ার্কআউটের আগে খেয়ে নেন আপেলের সঙ্গে পিনাট বাটার।
 
৫. এবার দুপুরের খাবারের পালা। কিয়ারা কী খাচ্ছেন দুপুরে? আসলে জাঁকজমক কোন মেন্যু নেই। মেন্যুতে থাকে রুটি, ডাল, সবজি। আর পনিরের কিছু রেসিপি তার পছন্দ দুপুরের খাবারে। গুরুত্ব দেন ঘরে তৈরি খাবারে।
 
৬. রাতে থাকে মজার রঙিন খাবার। প্রোটিন এবং ওমেগা-৩ থাকে সেই পাতে। সেখানে তিনি নানা রকম সী ফুডকে প্রাধান্য দেন। তবে স্যালমনই থাকে বেশিরভাগ সময়।
  
৭. ডায়েট করেন বলে ডেজার্ট থাকবে না, তা কি হয়? কিয়ারাও ডেজার্ট খান। সুগার ফ্রি ডার্ক চকোলেট কিয়ারার পছন্দ।
 
৮. যে খাবারে তিনি দুই বার একসঙ্গে না বলেছেন। “না না” আর তা হলো রিফাইন সুগারের নানা পদ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit