বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম

চৌগাছায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু 

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৭৮ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বজ্রাঘাতে আমিনুর রহমান (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের ফতেপুর গ্রামের নুর বক্সের ছেলে। শনিবার (১৫ জুলাই) দুপুরে ফতেপুর গ্রামের উত্তর মাঠের তার ঘাস ক্ষেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

মৃত আমিনুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত বলেন, বেলা ১১ টার দিকে আমার আব্বা আমাকে সাথে নিয়ে গ্রামের উত্তর মাঠে আমাদের জমিতে চাষ করা ঘাস গরুর জন্য কাটতে যায়। ঘাস কেটে আমার কাছে দিয়ে বাড়ীতে পাঠিয়ে তিনি ঘাস ক্ষেত পরিস্কারের কাজ করছিলেন। দুপুর ১ টার দিকে হঠাৎ গুড়ি-গুড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রাপাত হলে বজ্রাঘাতের শিকার হন তিনি।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃষ্টি থেমে গেলে গ্রামের এক কৃষক গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। তিনি আমাদের ঘাস ক্ষেতের নিকট পৌছালে তার চোখে পড়ে আব্বা (আমিনুর রহমান) মাটিতে পড়ে রয়েছেন। তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। তারা এসে দেখেন আব্বা মারা গেছেন তার শরীরে বিভিন্ন স্থানে পুড়া ক্ষতের দাগ রয়েছে।

ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মমিনুর রহমান বলেন, আমিনুর রহমান আমার প্রতিবেশী। আমি জানতে পারলাম আমিনুর রহমান ছেলেকে সাথে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে গ্রামের উত্তর মাঠে যায়। ঘাস কেটে ছেলেকে বাড়ীতে পাঠিয়ে নিজে ক্ষেত পরিস্কারের জাক করছিলো। দুপুরে তিনি ক্ষেতেই বজ্রঘাতের শিকার হয়। এতে তার শরীর ঝলসে যায়।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থনীয়রা তার মৃতদেহ উদ্ধার করে বাড়ীতে আনে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit