শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নারী ক্রিকেটারদের জন্য সুখবর দিল আইসিসি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : নারী ক্রিকেটারদের জন্য সুসংবাদ দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন থেকে ছেলে এবং মেয়েদের ক্রিকেটে প্রাইজমানি সমান হবে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সম্মেলন শেষে বিজ্ঞপ্তির মাধ্যমে যুগান্তকারী এ সিদ্ধান্তের কথা জানায় আইসিসি। 

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, এটি ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নেওয়া নারী ও পুরুষরা এখন সমান প্রাইজমানি পাবেন। তিনি আরও বলেন, ২০১৭ সাল থেকে অর্থ পুরস্কার বাড়িয়ে আমরা সমান জায়গায় পৌঁছাতে চেয়েছি। এখন থেকে আইসিসির নারী ক্রিকেট বিশ্বকাপ জয়ীরা পুরুষদের সমান অর্থ পাবে।

সবশেষ ২০২২ সালের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড পায় ১৬ লাখ ডলার, রানার্সআপ পাকিস্তান ৮ লাখ ডলার। আর নারী বিশ্বকাপে চ্যাম্পিয়নরা পায় ১০ লাখ, রানার্সআপ পায় ৫ লাখ ডলার। শুধু তাই নয়, টেস্টে মন্থর ওভার রেটের শাস্তি কমিয়েছে আইসিসি। আগে প্রতি ওভার কমের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হতো। এখন প্রতি ওভারের জন্য কাটা হবে ৫ শতাংশ। সর্বোচ্চ কাটা হতে পারে ৫০ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৩,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit