বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

কেশবপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল আতœসাৎতের ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৪৯ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল আতœসাৎতের ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টার প্রতিবাদে আওয়ামী লীগনেতা সেকেন্দার আলী সংবাদ সম্মেলন করেছেন।কেশবপুর উপজেলা প্রেসক্লাবে গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে সাতবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, সাতবাড়িয়া ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের চাল দেয়ার জন্য তিনি ৮ নং ভাল্যুকঘর ওয়ার্ডের ৪৭টি অসহায় পরিবারের তালিকা করে তাদের স্লিপ দেন। গত ১৮ এপ্রিল সকালে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদে ওই চাল বিতরণ করা হয়। খবর পেয়ে তালিকাভুক্ত উক্ত ব্যক্তিরা স্লিপ নিয়ে পরিষদে চাল আনতে যান। এসময় ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন জাকারিয়া তাদেরকে চাল দেয়া হবেনা বলে তাদের সাথে দুর্ব্যবহার করেন।তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তালিকাভুক্ত ওইসব গরীব পরিবারকে চাল দেয়ার জন্য অনুরোধ করেন। এসময় ইউপি সদস্য ফারুক হোসেন তার সাথেও দুর্ব্যবহার করেন।পরবর্তিতে তালিকায় থাকা মাত্র ১৩জনকে ১০ কেজি করে চাল দিয়ে অন্যদেরকে চাল দেয়া হবেনা বলে জানিয়ে দেয়া হয়।

এরপর তালিকা অনুযায়ী চাল না পেয়ে বাকী ৩৪ টি পরিবার প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহারের চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য ফারুক হোসেন জাকারিয়ার বিরুদ্ধে আমি গত ২৬-০৪-২০২৩ তারিখে যশোর জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করি। যেটা প্রজন্ম ৭১ পত্রিকা সহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। জেলা প্রশাসক এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। সংবাদ প্রকাশের জের ধরে গত ২৫ জুন সকালে ইউপি সদস্য ফারুক হোসেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, জয়যাত্রা টিভির যশোর জেলা প্রতিনিধি ও প্রজন্ম ৭১ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজকে হাতুড়ী পেটা করে হত্যার চেষ্টা করে।

এসময় হামলাকারীরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের কাছে থাকা ব্যাবসায়িক ৫৫ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয় এবং মোটর সাইকেল ভাংচুর করে আরো ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এব্যাপারে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজ বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু থানা পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।গত ৭ জুলাই ইউপি সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদে চাল আতœসাৎতের ব্যাপারে তদন্ত করা হয়। এদিকে তদন্ত রিপোর্ট দেওয়ার পূর্বেই চাল আতœসাৎতের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ৮ জুলই দৈনিক স্পন্দন পত্রিকায় একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়।

অপরদিকে চাল আতœসাৎতের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার ইউপি সদস্য ফারুক হোসেন গত ১১ জুলাই একটি সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করেছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল আতœসাৎকারী ইউপি সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

 

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৩,/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit