সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

৮৭ রানে পাঁচ উইকেট নেই আফগানদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : টাইগার বোলারদের তোপে খেই হারিয়ে ফেলছে আফগানরা। ৮৭ রানে ৫ উইকেট হারিয়েছে তারা। সাকিবদের হাতে রীতিমতো নাস্তানাবুদ আফগানরা।  

লিটনের দারুণ ক্যাচে থামলেন নজিবউল্লাহ জাদরান
ড্যাব করতে গিয়েছিলেন নজিবুল্লাহ। প্রথমে লাগে প্যাডে, এরপর উঠে যায় ক্যাচ। উইকেটের পেছন থেকে ডাইভ দিয়ে ক্যাচটি নেন লিটন।ফলে নজিবুল্লাহ হন টাইগারদের পঞ্চম শিকার।

শরীফুলের শিকার ইব্রাহিম জাদরান
আরেকবার শরীফুলের শিকার ইব্রাহিম জাদরান। শর্ট লেংথের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইব্রাহিম। ঠিক আগের বলেই পুল করতে গিয়ে টপ-এজড হলেও ছক্কা পেয়েছিলেন আফগানিস্তান এগোতে চাচ্ছে দ্রুতগতিতে, উইকেটও হারাচ্ছে সে গতিতেই। পঞ্চম ওভারে প্রথমবারের মতো এসেই সফল শরীফুলও। 

নাসুমের পর তাসকিনের আঘাত
লেংথ পড়তে ভুল করেছেন গুরবাজ, ধোঁকা খেয়েছেন তাসকিনের কমিয়ে আনা গতিতেও। সে শট খেলেছেন, সেটি ঠিক স্লগও ছিল না, পুলও না। ঘুরিয়ে দিয়েছিলেন ব্যাট। ডিপ স্কয়ার লেগে থাকা মিরাজের কাছে সরাসরি ক্যাচ গেছে। 

এর আগে তাসকিনের স্লোয়ার মিড অফে ক্যাচ তুলেছিলেন গুরবাজ, তবে সাকিবের সামনে পড়ে ক্যাচ। এরপর আউটসাইড-এজ ফাঁকি দিয়ে যায় লিটনকে। গুরবাজ দুটি চার মেরেছিলেন এ ওভারে, তৃতীয় বাউন্ডারির আশায় খেলতে গিয়ে ক্যাচ তুলে ফিরে গেছেন। ৪ ওভারের মাঝে দুই ওপেনারকে হারিয়ে ফেলল আফগানিস্তান।

প্রথম আঘাত নাসুমের
আগের বলে স্লটে পেয়ে স্লগ করে ছক্কা মেরেছিলেন জাজাই। নাসুম এবার লেংথ সামনে নিলেন, জাজাই সেভাবে জায়গা পাননি। বল ওঠেওনি প্রত্যাশামত। তবুও ব্যাট ঘুরিয়েছিলেন আফগানিস্তান ওপেনার, তবে সুইপটা ঠিকঠাক করতে পারেননি। সরাসরি ক্যাচ গেছে স্কয়ার লেগে থাকা তাওহিদ হৃদয়ের হাতে। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান। দারুণ প্রতিশোধ নিলেন নাসুম।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক।

 

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit