শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

নরসিংদীতে ছাত্রদলের একাংশের তান্ডব, আইনজীবীসহ আহত ৭

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৪৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে ২ ছাত্রদল নেতা হত্যা মামলার আসামী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের ফাঁসির দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদলের বহিস্কৃত ও পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। এসময় ৩টি গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। এতে দুটি গাড়ীতে থাকা আসামী পক্ষের আইনজীবী ও তাদের সহকারীসহ ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কাফনের কাপড় পরে শহরের কোর্ট রোড অবরোধ করে এই ঘটনা ঘটায় নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলামের সমর্থক ও জেলা ছাত্রদলের বহিস্কৃত-পদবঞ্চিত নেতাকর্মীরা। দুই ছাত্রদল নেতা হত্যা মামলার আসামী বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামীরা বৃহস্পতিবার নরসিংদীর আদালতে হাজির হবেন এমন খবরে সকাল থেকে কোর্ট রোড অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন সদ্য বহিষ্কৃত ও পদবঞ্চিত জেলা ছাত্রদল নেতাকর্মী ও সমর্থকরা। বিক্ষোভের এক পর্যায়ে সকাল সাড়ে ১০ টার দিকে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের পক্ষের আইনজীবীদের বহনকারী ২ টি হাইয়েস মাইক্রো বাস ভাংচুর করে বিক্ষোভকারীরা। এর পরে আরও একটি প্রাইভেটকার ভাংচুর করা হয়।

এসময় সহকারীসহ ৭ জন আইনজীবী আহত হয়েছেন। তাদেরকে নরসিংদী সদর ও জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের মধ্যে জুনায়েদ উল্লাহ সোয়েব ও আকলিমা আক্তার নামে উচ্চ আদালতের দুইজন আইনজীবীর নাম জানা গেলেও বাকী আহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুপুর ২টার পর নরসিংদী আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন উচ্চ আদালত থেকে জামিনে থাকা খায়রুল কবির খোকন। এসময় জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ উচ্চ আদালতের জামিন বহাল রাখেন। এর আগে বিম্ফোরক ও হত্যা মামলায় খায়রুল কবির খোকনের উচ্চ আদালতের জামিননামা সম্পাদন করেন নরসিংদীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মোল্লা।

খায়রুল কবীর খোকনের আইনজীবী ইলতুতমিশ সওদাগর জানান, আমরা জেলখানা মোড় থেকে নরসিংদী আদালত প্রাঙ্গনে যাওয়ার পথে কোর্ট রোডে স্টেডিয়াম সংলগ্ন স্থানে পৌছালে একদল দুস্কৃতিকারী হামলা চালিয়ে আমাদের বহনকারী গাড়ী ভাংচুর শুরু করে। এসময় পরপর তিনটি গাড়ী ভাংচুর করা হয়। এতে আইনজীবীসহ ৭ জন আহত হয়েছেন। এসময় দাড়িয়ে থাকা পুলিশের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একেএম শহিদুল ইসলাম বলেন, হত্যা মামলার আসামী বিএনপি নেতা খায়রুল কবির খোকনের আদালতে হাজির হওয়ার বিষয়টি পুলিশ অবগত ছিল। সেজন্য আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সড়কে গাড়ী ভাংচুরের বিষয়ে পুলিশের কাছে কোন অভিযোগ আসেনি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit