মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে আসছে ববির ‘ময়ূরাক্ষী’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত ছবি ‘ময়ূরাক্ষী’ আসছে সেপ্টেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। গত মাসেই সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ। শোনা যাচ্ছিল, ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ‘ময়ূরাক্ষী’। পরে নির্মাতা জানান, এটি মূলত একটি প্রেমের গল্প। তবে গল্পের প্রয়োজনে বিমান ছিনতাইয়ের ঘটনাও দেখা যাবে।

এ প্রসঙ্গে রাশিদ পলাশ গণমাধ্যমকে বলেন, ‘সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। এছাড়া আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েনও দেখা যাবে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।’চিত্রনায়িকা ববি গণমাধ্যমকে বলেন, ‘ময়ূরাক্ষী’ সিনেমার চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র। একজন অভিনেত্রীর জীবন বাইরে থেকে যতই আলো ঝলমলে হোক না কেন, পেছনে থাকে অনেক চড়াই-উতরাই। সেই ক্রাইসিসগুলো পর্দায় বাস্তবসম্মত করে তুলে ধরা সত্যি জটিল। তাই অনেক প্রস্তুতি নিয়ে শুটিং করেছি। নিজেকে চরিত্রের মাঝে ধরে রাখতে ওই সময়টাতে অন্য কোনো কাজ করিনি।

আগামী ১৬ জুলাই থিম পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, সেদিনই জানা যাবে সিনেমাটির মুক্তির তারিখ। উল্লেখ্য, ‘ময়ূরাক্ষী’তে ববির বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit