বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

‘১০ বেত্রাঘাতে বিচার শেষ’নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা খেল প্রেমিক, অতঃপর

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৯৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ড করতে গিয়ে জনতার হাতে ধরা খেল আলা উদ্দিন ওজিল (২৩)  নামের এক যুবক। ঘটনার পর ১০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানার মাধ্যমে বিচার কার্য শেষ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। রোববার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার করিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আটক পরকীয়া প্রেমিক আলা উদ্দিন ওজিল করিমপুর গ্রামের ছানা উল্যাহ মিয়ার বাড়ির নুর ইসলামের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. দুলাল হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত সাড়ে ১২ টার দিকে প্রবাসী আবদুল হকের ঘরে তার স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় আলা উদ্দিন ওজিল নামের  ছেলেটিকে স্থানীয় লোকজন আটক করে আমাকে ফোন করে। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি প্রবাসীর স্ত্রী সুলতানার সঙ্গে আলা উদ্দিনের গত এক বছর ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছে।

প্রেম গঠিত কারণে প্রায় রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন আলা উদ্দিন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে পাহারা দিতে থাকেন। গতকাল রাতে লোকজন ঘুমিয়ে পড়লে আলা উদ্দিন প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে আবদুল হকের ঘরে ঢুকে। এসময় স্থানীয় লোকজন ঘরের চারদিক ঘিরে ফেলে ঘরের মধ্যে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আলা উদ্দিনকে অনৈতিক কর্মকান্ডে জড়িত অবস্থায় আটক করে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান ইউপি সদস্য দুলাল।  

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, আলা উদ্দিন ওজিল স্থানীয় চেয়ারম্যানের লোক। সে এলাকায় চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছে। সর্বশেষ গতরাতে আলা উদ্দিনকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডে যুক্ত থাকা অবস্থায় আটক করার পরও চেয়ারম্যান তাকে ঘটনাস্থল থেকে ইউনিয়ন পরিষদে নিয়ে মাত্র ১০টি বেত্রাঘাত করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়। এত বড় একটা ঘটনা এভাবে ধামাচাপা দিয়ে দিল, এতে আগামীতে অন্যরা এই ধরনের ঘটনা করতে আরো সাহস পাবে।

স্থানীয় এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীদের কোন অভিযোগ ছিলনা। তবে চেয়ারম্যান জরিমানা ও বেত্রাঘাতের অভিযোগ অস্বীকার করেন। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, একজন যুবককে আটকের বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit