মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

নাইট রাইডার্সের অধিনায়ক নারিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স নামে দল কিনেছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতাতে খেলা সুনীল নারিন অধিনায়কত্ব করবেন লস এঞ্জেলসের। দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যারিবীয় ফিল সিমন্স। সহকারী কোচ হিসেবে থাকবেন কেকেআরে কয়েক মৌসুম অলরাউন্ডার হিসেবে খেলা ডাচ রায়ান টেন ডেসকাট।

১৩ জুলাই থেকে শুরু হবে মেজর লিগের প্রথম আসর। নাইটদের হয়ে খেলবেন আইপিএল ও জাতীয় দলে নারিনের সতীর্থ আন্দ্রে রাসেলও। এছাড়াও দলটির হয়ে খেলবেন লকি ফার্গুসন, জেসন রয়, রাইলি রুশো, মার্টিন গাপটিল এবং অ্যাডাম জাম্পা সহ বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেটের বড় নাম।

দলটির অধিনায়কত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত নারিন। তিনি বলেন, ‘নাইট রাইডার্স যেখানেই খেলুক না কেন, আমি তাদের প্রতিনিধিত্ব করার কথা বলেছি। আমরা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে আসার বিষয়ে কথা বলেছি এবং আমি আনন্দিত যে অবশেষে এটা ঘটছে। দলের অধিনায়ক হিসাবে, আমার জন্য বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

দলটিতে বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতির কারণে তাদের সাথে অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে পারবেন বলেও জানান এই অলরাউন্ডার। এই বিষয়ে নারিন বলেন, ‘এই দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে, যাদের সঙ্গে আমি অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে পারি।

তাই এটি আমাদের জন্য একটি উত্তেজনাপূর্ণ সময় হবে৷ আমরা আশা করি আমেরিকার সকল নাইট রাইডার্স ভক্তরা আমাদের সমর্থন করতে আসবেন, পাশাপাশি বিশ্ব জুড়ে সমর্থকরা আমাদের সমর্থন করবে।’

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit