বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

মা‌টিরাঙ্গায়  মোটর সাই‌কেল চাল‌ক ফারুক হত্যা মামলার আসা‌মী ম‌নির হো‌সেন গ্রেফতার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৬১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়   মোটর সাই‌কেল চাল‌ক ওমর ফারুক হত্যা মামলার  আসা‌মি ম‌নির হো‌সেনকে (২৪ )কে গ্রেফতার ক‌রেছেন মাটিরাঙ্গা থানা  পু‌লিশ।সোমবার (১০ জুলাই ২০২৩ইং) আধু‌নিক তথ্য প্রযু‌ক্তি ব্যবহার ক‌রে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.জাকারিয়ার দিক নির্দেশনা অনুযায়ী মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মাসুদুল আলম পাটোয়ারী  গ‌ভীর রা‌তে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার ক‌রেরহাট ফ‌রেস্ট অ‌ফিস এলাকায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রে তা‌কে আটক করা হয়।

১৪ জুন মা‌টিরাঙ্গার আমতলী ইউপি,র রাম‌শিরা বাজার এলাকা হ‌তে আ‌রেক আসা‌মি মো. ইমরান হো‌সেনকে আটক‌ ক‌রা হয়।গ্রেফতারকৃত মো:মনির হোসেন (২৪)মাটিরাঙ্গা উপজেলার  আমতলী ইউ‌পি,র  দেওয়ান বাজার এলাকার মো. সিরাজ মিয়ার ছে‌লে।

পুলিশ সূত্রে জানাযায়  গত ৩১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে   মোটর সাইকেলে ভাড়া যাত্রী নিয়ে তবলছ‌ড়ি ইউপি,র  মোল্লা বাজার হতে মা‌টিরাঙ্গা যাওয়ার প‌থে মোটর সাই‌কেল সহ ফারুক নি‌খোঁজ হয়। ২ জুন নি‌খোঁজের বাবা বা‌দি হ‌য়ে মা‌টিরাঙ্গা থানায় সাধারণ ডায়‌রি করেন। পরে ৪ জুন উপ‌জেলার আমতলী ইউ‌নিয়‌নের ১নং ওয়া‌র্ডের মথু মগপাড়া সীমান্তবর্তী এলাকায় ফারু‌কের গ‌লিত লা‌শ উদ্ধার ক‌রা হয়। নিহতের বাবা ৫ জুন মা‌টিরাঙ্গা থানায় হত্যা মামলা দা‌য়ের ক‌রলে মা‌ঠে না‌মে মাটিরাঙ্গা থানা পু‌লিশ ।মা‌টিরাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. জাকা‌রিয়া বলেন, আধু‌নিক তথ্য প্রযু‌ক্তি ব্যবহার ক‌রে মোটর সাই‌কেল চালক ফারুক হত্যা মামলার আসামী ম‌নির হো‌সেন কে আটক করা হ‌য়ে‌ছে।এই মামলার বা‌কি আসা‌মি‌দের গ্রেফতা‌রের জন্য পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৩,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit