রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম

লুকাস হার্নান্দেজ এখন পিএসজির

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২২৬ Time View

স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার লুকাস হার্নান্দেজকে নিজেদের তাঁবুতে টেনেছে লিগ ওয়ানের দল পিএসজি।

২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সারথি ছিলেন হার্নান্দেজ। রবিবার তার সঙ্গে ৫ বছরের চুক্তি সেরেছে পিএসজি।

লুইস এনরিকে গত বুধবার পিএসজির কোচ হিসেবে যোগ দিয়েছেন। এরপর পঞ্চম খেলোয়াড় হিসেবে হার্নান্দেজকে দলে টানল ক্লাবটি।

অন্য চারজন হলেন- ম্যানুয়েল উগার্তে, মিলান স্ক্রিনিয়ার, মার্কো আসেনসিও ও লি কাং-ইন।

লুকাস হার্নান্দেজের ট্রান্সফার ফি বিষয়ে কিছু জানায়নি পিএসজি। তবে ফরাসি সংবাদমাধ্যমের খবর, ২৭ বছর বয়সী ফুটবলারকে দলে টানতে ৪ কোটি ইউরো গুনতে হয়েছে ক্লাবটিকে। বোনাসসহ অঙ্কটা বাড়তে পারে আরও।

২০১৯ সালে বায়ার্নে যোগ দিয়েছিলেন হার্নান্দেজ। চার বছরে ক্লাবটির হয়ে ১০৭ ম্যাচ খেলেছেন। চোটের কারণে অবশ্য গত মৌসুমে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। গত বিশ্বকাপেও শুরুর দিকে ছিটকে যান তিনি।

 

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৩,/দুপুর ১২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit