মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট ১৩ শিশু-কিশোরের অনবদ্য অভিনয় 

যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগে আটলান্টা রাইডার্স নামে খেলবে রংপুর রাইডার্স

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ইউএস মাস্টার্স টি-টেন লিগে নাম লিখিয়েছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। যুক্তরাষ্ট্র ক্রিকেটের দল আটলান্টা ফায়ারের সঙ্গে আগের বছরই পার্টনারশিপ করেছিল ফ্র্যাঞ্চাইটি।

এবার তাদের সঙ্গে একাত্ম হয়ে আটলান্টা রাইডার্স নামে নতুন দল গঠন করেছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স। আটলান্টা রাইডার্সের জার্সিতে আলো ছড়াবেন নাসির হোসেন, ফরহাদ রেজাসহ পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। দলে আছেন লেন্ডন সিমন্স, রবিন উথাপ্পার মতো বিদেশি তারকা ক্রিকেটাররাও। শনিবার প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হয়েছে আটলান্টা রাইডার্স স্কোয়াড। টাইগার অলরাউন্ডার নাসির হোসেন গত কয়েক মৌসুম ধরেই খেলছেন আটলান্টা ফায়ারে।  

ঘরের ছেলে নাসির হোসনকে রেখেই দল চূড়ান্ত করেছে আটলান্টা রাইডার্স। ১৬ সদস্যের স্কোয়াডে বাকি ৪ বাংলাদেশি অলরাউন্ডার ফরহাদ রেজা, পেসার কামরুল ইসলাম রাব্বি, টপ অর্ডার ব্যাটার জুনায়েদ সিদ্দিকী আর বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। গত ৬ বছর ধরে আবুধাবিতে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেন লিগ সফলভাবে আয়োজন করছে টি টেন গ্লোবাল স্পোর্টস। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এসএএমপি আর্মি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি যৌথভাবে আয়োজন করছে ইউএস মাস্টার্স টি টেন লিগ। যেখানে অংশ নেবে যুক্তরাষ্ট্রের ৬ দল। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।  

আটলান্টা রাইডার্স স্কোয়াড: লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), রবিন উথাপ্পা (ভারত), ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড হাসি (অস্ট্রেলিয়া), নাসির হোসেন (বাংলাদেশ), হাম্মাদ আজম (পাকিস্তান), গ্র্যান্ট ইলিয়ট (নিউ জিল্যান্ড), ফরহাদ রেজা (বাংলাদেশ), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), কামরুল ইসলাম রাব্বি (বাংলাদেশ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), শ্রীশান্ত (ভারত), হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে), জুনায়েদ সিদ্দিকী (বাংলাদেশ), ইলিয়াস সানি (বাংলাদেশ) ও আমিলা আপানসু (শ্রীলঙ্কা)।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit