সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (৮ জুলাই) লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে আউট হন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফেরেন তিনি। ফজলহক ফারুকির শর্ট লেন্থের বলটি ঠিকঠাক খেলতে পারেননি উইকেটরক্ষক ব্যাটার। মাথার ওপর বল ভাসিয়ে দেন তিনি, ৩০ গজের ভেতরেই ক্যাচ ধরেন মোহাম্মদ নবি। বাংলাদেশের দলীয় রান তখন ১৫। লিটন ১৩ রানের মধ্যে চারই মেরেছিলেন ৩টি।

লিটন ফিরে যাওয়ার পর যথারীতি ওয়ানডাউনে খেলতে আসেন নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের অন্যতম ভরসার প্রতীক তিনি। কিন্তু এদিন আর দলের ভরসা হয়ে উঠতে পারেননি এ ব্যাটার। লিটন ফিরে যাওয়ার পরের ওভারেই মুজিবের বলে বোল্ড হন তিনি। ৫ বলে শান্ত করেন এক রান।

নাঈম শেখ দ্বিতীয় ওয়ানডের একাদশে ঢুকেছেন মূলত তামিম ইকবালের অবসরকাণ্ডের সুবাদে। কিন্তু সুযোগ পেয়ে মোটেই প্রতিদান দিতে পারেননি তিনি। ইনিংসের প্রথম ওভারে কোনো রান তুলতে না পারা নাঈম ফারুকির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন। ২১ বলে তিনি করেন ৯ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ৪২ রান। সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় দুজনই ব্যাট করছিলেন ৮ রান নিয়ে। এদিকে, এই ম্যাচে জিততে হলে ইতিহাস গড়তে হবে টাইগারদের। ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ ৩২২ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই কীর্তি করেছিল টাইগাররা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit