সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

রহমানউল্লাহর পর ইব্রাহিমের সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : রহমানউল্লাহ গুরবাজের পর সেঞ্চুরি করেছেন ইব্রাহিম জাদরান। দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে আফগানিস্তান ক্রিকেট দল। 

এ রেকর্ড গড়ার পথে রহমানউল্লাহ-ইব্রাহিম জাদরান ছাড়িয়ে যান জাভেদ আহমাদি ও করিম সাদিককে। তারা ২০১২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজায় উদ্বোধনী জুটিতে ১৪২ রানের রেকর্ড গড়েছিলেন। 

৩.১ ওভারে সাকিব আল হাসানের বল এলবিডব্লিউ হয়ে ফেরেন গুরবাজ। তার আগে ক্যারিয়ারের ২০তম ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। সাজঘরে ফেরার আগে ১২৫ বলে ১৩টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা ১৪৫ রান করেন রহমানউল্লাহ। 

রহমানউল্লাহ আউট হওয়র পর বালির বাঁধের মধ্যে ভেঙে যায় আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। কোনো উইকেট না হারিয়ে ২৫৬ রান করা আফাগানিস্তান এরপর মাত্র ৫০ রানের ব্যবধানে হারায় ৫০ রান। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৫ বলে ২ রানে ফেরেন রহমত শাহ। ৭ বলে ২ রানে মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন আফগান  অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ১৫ বলে ১০ রানে মিরাজের দ্বিতীয় শিকার নজিবুল্লাহ জাদরান।

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ইনিংসের শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করে যাচ্ছিলেন ইব্রাহিম জাদরান। সেঞ্চুরি তুলে নেওয়ার তাকে সাজঘরে ফেরান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সাজঘরে ফেরার আগে ১১৯ বলে ৯টি চার আর একটি ছক্কার সাহায্যে ১০০ রান করেন ইব্রাহিম। সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসানের দ্বিতীয় শিকারে পরিণত হন আফগান লেগ স্পিনার রশিদ খান। ৪৮.৫ ওভারে দলীয় ৩১৮ রানে মোস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন আজমতউল্লাহ ওমরজাই। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit