মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

পশ্চিমতীরে আরও ৩ ফিলিস্তিনির প্রাণ নিল ইসরাইলি বাহিনী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। নাবলুস ও উম্মে সাফাত শহরে শুক্রবার তাদের হত্যা করা হয়। ‘জঙ্গি’ দমনে ইসরাইল দুই দিনের অভিযান শেষ করার ৪৮ ঘণ্টা না যেতেই এ ঘটনা ঘটেছে। ওই অভিযানে ১২ ফিলিস্তিনি ও এক ইসরাইলি সেনা নিহত হন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নাবলুসে নিহত দুজনকে শনাক্ত করেছে। তারা হলেন, ৩৮ বছরের খায়রি মোহাম্মদ সারি শাহীন ও ৩২ বছরের হামজা মোয়েদ মোহাম্মদ মকবুল। পপুলার ফ্রন্ট ফর ফিলিস্তিন এবং আল-আকসা শহীদ ব্রিগেড নামে দুটি সংগঠন তাদের নিজেদের সদস্য বলে দাবি করেছে।

পরে শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মধ্য পশ্চিমতীরের শহর উম্মে সাফাতে একটি বিক্ষোভের সময় ইসরাইলি বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

তবে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট শুক্রবারের অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, জঙ্গি নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

পশ্চিমতীরে চলতি বছর ১৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরাইলিদের লক্ষ্য করে ফিলিস্তিনি হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হন। ইসরাইল বলছে, নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই জঙ্গি।

১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল পশ্চিমতীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা দখল করে। ফিলিস্তিনিরা তাদের প্রত্যাশিত স্বাধীন রাষ্ট্রের জন্য সেই অঞ্চলগুলোকে দখলমুক্ত করতে চাইছে।

সূত্র: আরব নিউজ

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit