মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

যে কারণে তামিমের স্ত্রীকে নিজের ফোন নম্বর দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : বোর্ড কিংবা দলের প্রতি খানিক অভিমান নিয়ে সিরিজের মাঝপথে হুট করেই অবসরের ঘোষণা দেন তামিম। জরুরি মিটিং ডেকে তাকে ফেরানোর সিদ্ধান্ত নিলেও বিসিবির কোনো প্রস্তাবে সাড়া দেননি দেশসেরা ওপেনার। শেষমেশ এ বিষয়ে হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী। সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার মাধ্যমে তামিমকে গণভবনে ডেকে নিয়ে তার সঙ্গে তিন ঘণ্টা আলোচনা করেন প্রধানমন্ত্রী। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা ও আলোচনার সেই অভিজ্ঞতা পরবর্তীতে নিজেই শুনিয়েছেন তামিম।

প্রধানমন্ত্রীর সঙ্গে এর আগেও দেখা হয়েছে তামিমের। অনেকবার কথাও হয়েছে। তবে এবারের সাক্ষাৎকে অন্যরকম বলছেন তামিম। প্রধানমন্ত্রীর আন্তরিকতা তারকা এই ক্রিকেটারকে মুগ্ধ করেছে, জানিয়েছেন তিনি নিজেই। এবারের সাক্ষাতে তামিমের সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়েশা। নিজের স্ত্রীকে খেলা দেখতে মাঠে নিয়ে যান না বলে এসময় তামিমকে বকেছেন প্রধানমন্ত্রী। তামিমের কথায়,আয়েশাকে মাঠে নিয়ে যাই না, খেলা দেখতে নিয়ে যাই না বলে প্রধানমন্ত্রী আমাকে বকাও দিলেন বেশ! পরে আয়েশাকে তার (প্রধানমন্ত্রী) ফোন নম্বর দিয়ে বললেন, এরপর যদি তামিমের মাথায় কোনো উল্টাপাল্টা ভাবনা আসে, তুমি সরাসরি আমাকে মেসেজ দেবে আর ওকে নিয়ে আসবে আমার কাছে।

এর আগে শুক্রবার (৭ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে মাশরাফী এবং স্ত্রীর সঙ্গে গণভবনে যান তামিম। তামিম জানান, কক্ষে পা দেয়া মাত্র প্রধানমন্ত্রী তাকে বলেন, ‘কি তামিম, কী সব পাগলামি নাকি করছো! এসব করলে তো চলবে না। সবকিছু মাথা থেকে সরিয়ে ফেলো।’তামিম আরও বলেন,তিনি সবসময় এত আন্তরিকতা নিয়ে কথা বলেন, কোনো জবাব থাকে না। আমি শুধু হাসলাম। তার পর কথা চলল দীর্ঘক্ষণ। শুরুতে মাশরাফী ভাইয়ের সামনে আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলেছেন প্রধানমন্ত্রী। পরে আলাদা করে কথা বলেছেন, সেখানে আমি আর আয়েশা (স্ত্রী) ছিলাম শুধু। পাপন ভাই আসার পরও একসঙ্গে সবার কথা হয়েছে। তবে  প্রধানমন্ত্রী ২ ঘণ্টার বেশি সময় মনে হয় আলাদা করেই কথা বলেছেন আমার সঙ্গে। আমার জীবনের এটি অনেক বড় স্মরণীয় একটি ঘটনা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit