শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ নয় : আফগান অধিনায়ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২০৭ Time View

স্পোর্টস ডেস্ক : কাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। দ্বিতীয় ওয়ানডের আগে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।

আফগান অধিনায়ক বলেন, বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ নয়। প্রথম ম্যাচেই আমরা ড্রেসিংরুমে খুবই আত্মবিশ্বাসী ছিলাম। সিরিজে আমরা ভালো করবো, আমরা আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

তামিমের অবসর প্রসঙ্গে জানিয়েছেন হাশমতউল্লাহ শহিদী বলেন, সে অবশ্যই বাংলাদেশের বড় খেলোয়াড় ছিলেন। অভিজ্ঞ অধিনায়ক এবং অনেকদিন ধরে খেলছিলেন তিনি। তার অনুপস্থিতি আমাদের জন্য বাড়তি সুবিধা। আমরা কালকের ম্যাচের দিকে তাকিয়ে এবং সেখানে নজর দিচ্ছি। আপনি বলতে পারেন সিরিজের মাঝে চলে যাওয়া সবার কাছেই চমকের মত ছিল। সে ভালো ও দয়ালু মানুষ। আমি তাকে অনেক সম্মান করি। 
 
গত বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ১৭ রানে হারিয়েছিল আফগানিস্তান। এর মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন রশিদ খানরা। তবে এই মুহূর্তে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে আফগানিস্তানের লক্ষ্য সিরিজ জয়।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit