রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

অবশেষে পাওয়া গেলো অপর দুইজনের মরদেহ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১১৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কংশ নদীর কৈলাটি নতুন বাজার ফেরিঘাটে নৌকা ডুবির ঘটনায় প্রায় ৩৮ ঘণ্টা পর নিখোঁজ আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ স্বপন মিয়া (২২) এর মরদেহ ঘটনাস্থল থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে ফকিরা বাজার বেতাডি নামক এলাকা থেকে এবং নৌকা ডুবির ঘটনাস্থল থেকেই সোহেল মিয়ার (২০) লাশ শুক্রবার সকালে উদ্ধার করে স্থানীয়রা।মৃত স্বপন মিয়া দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকোন গ্রামের আবু সিদ্দিকের ছেলে এবং সোহেল মিয়া পূর্বধলা উপজেলার আগমারকেন্ডা গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কয়েকজন একটি দল নৌকা নিয়ে নদী পথে লাশের সন্ধানে গেলে ফেরার পথে নদীতে ভাসমান স্বপনের মৃত দেহ দেখতে পায়। অপরদিকে সোহেল মিয়ার মরদেহ ঘটনাস্থল থেকেই ভেসে ওঠে। এছাড়া বৃহস্পতিবার বিকেলে ভোরে মাছ ধরার সময় জেলেদের জালে আটকা পড়ে নিখোঁজ মাহাবুবের (১২) মরদেহ।এর আগে গত বুধবার (০৫ জুলাই) কংশ নদীর পূর্বধলার জামধলা বাজার ঘাট থেকে প্রায় ২৩ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা দুর্গাপুরের কৈলাটি নতুনবাজার পারাপারের সময়ে মাঝ নদীতে পৌঁছলে প্রচন্ড স্রোতের কবলে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে নৌকার প্রায় ২০ জন যাত্রীকে উদ্ধার করেন। এ সময় তিনজন যাত্রী নিখোঁজ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, দু’জন নিখোঁজের মরদেহ পাওয়া গেছে আজ। এ নিয়ে তিনজনেরই মরদেহ উদ্ধার হয়েছে। দাফন কাফনের জন্য পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৩,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit