রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব কেন্দুয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ; র‌্যাব-১৪ অভিযানে সহায়তাকারী জনি গ্রেপ্তার সহ ভিকটিম উদ্ধার নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

পাকিস্তানে ক্রিকেট খেলার সময় ৮ শিশু-কিশোরের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুখাওয়া প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ক্রিকেট খেলতে যাওয়া আট শিশু-কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ৯ থেকে ১৪ বছরের মধ্যে।

স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুখাওয়ার শাংলা জেলার মারতুং এলাকায় ক্রিকেট খেলার সময় মাটি চাপা পড়ে আট কিশোর নিহত ও একজন আহত হয়েছে বলে কর্মকর্তা ও স্থানীয়রা জানিয়েছেন।

শাংলা জেলার জেলা প্রশাসক হাসান আবিদ বলেন, শিশু-কিশোররা ক্রিকেট খেলার সময় ভূমিধসের ওই ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গে সেখানে চাপা পড়ে তারা। ঘটনার খবরে আতঙ্কিত গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন, তাদের প্রিয়জনকে খুঁজতে থাকেন।

প্রাথমিকভাবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশু-কিশোরের সঠিক সংখ্যা সম্পর্কে কিছু জানা যাচ্ছিল না। মসজিদের লাউডস্পিকার থেকে ঘোষণা দিয়ে বাবা-মাকে তাদের শিশুরা বাড়িতে আছে কিনা খুঁজে দেখতে বলা হয়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে কাদামাখা রাস্তার বেহাল দশার কারণে রেসকিউ ১১২২ টিম ঘটনাস্থলে দেরি করে পৌঁছায়। একজন উদ্ধার কর্মকর্তা পরে বলেন, ‘আমরা আট শিশু-কিশোরের মৃতদেহ উদ্ধার করেছি।’

সূত্র : এএনআই নিউজ

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit