রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। তার নাম পিন্টু পাহান (২০)। গতকাল শুক্রবার (০৭জুলাই) ভোররাতে উপজেলার কলেজ রোড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত পিন্টু পাহান নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের পাঠানো পাহান মিয়ার ছেলে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কের কলেজরোড এলাকায় পৌঁছালে বিপরীতগামী অপর একটি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক পিন্টু পাহান মারা যান।

হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পাশাপাশি দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই চালক-হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৩,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit