সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বিশ্বকাপে নেদারল্যান্ডস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : বাছাই পর্ব থেকে ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা। দশম দলের জন্য ছিল অপেক্ষা। সেই তালিকায় শীর্ষে ছিল জিম্বাবুয়ে। তবে তাদের হটিয়ে সুযোগ করে নিয়েছিল স্কটল্যান্ড। এবার সেই স্কটিশদেরও বিদায় করে দিয়ে শেষ দল হিসেবে ভারতে বিশ্বকাপ জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস।

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। বুলাওয়েতে স্কটিশদের ছুঁড়ে দেওয়া ২৭৮ রানের লক্ষ্য ডাচরা পেরিয়ে গেছে ৪৩ বল হাতে রেখেই। তাতেই সুপার সিক্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসে তারা। বাস ডি লিডির অলরাউন্ডিং নৈপুণ্যেই জয় এসেছে তাদের।

টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল স্কটল্যান্ড। ব্র্যান্ডন ম্যাকমুলেনের ১০৬ আর রিচি বেরিংটনের ৬৪ রানে ভর করে ২৭৭ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। উইকেট হারিয়েছিল ৯টি। ডাচদের হয়ে সেগুলোর মধ্যে লিডি ৫২ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। এছাড়া রায়ান ক্লেইন দুটি ও লোগান ভিন ভিক একটি উইকেট নিয়েছেন।

২৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ডাচদের দারুণ সূচনা এনে দেন ভিক্রমজিৎ সিং (৪০) ও ম্যাক্স ও দাউদ (২০)। তাতে যেন হাতখুলে খেলার সাহস পান বাস ডি লিডি। ৯২ বলে ৫ ছক্কা ও ৭ চারে ১২৩ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন। জয় থেকে যখন মাত্র ৩ রান দূরে তখনই রান আউট হয়ে ফিরে যান তিনি। তবে বাকি পথ এগিয়ে নিতে কোনোই বেগ পেতে হয়নি সাকিব জুলফিকারকে।

ডাচদের জিততে হত ৪৪ ওভারে। তবে লিডি যেভাবে ব্যাটিং তান্ডব শুরু করেছিলেন তাতে ৭ বল আগেই জয় নিশ্চিত হয় তাদের। স্কটিশদের হয়ে মাইকেল লিস্ক সর্বোচ্চ দুই উইকেট শিকার করেছেন। এছাড়া ব্র্যান্ডন ম্যাকমুলেন, মার্ক ওয়ান ও ক্রিস গ্রিভস একটি করে উইকেট নিয়েছেন। ব্যাটে বলে সমান নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন বাস ডি লিডি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit