সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৭০৪ ভবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : দেশে ৬ হাজার ৭০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বরিশাল-২ আসনের সরকার দলীয় সংসদ শাহে আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুীর সভাপতিত্বে এটি প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, জরাজীর্ণ ভবনের পরিবর্তে অতিরিক্ত শ্রেণিকক্ষ ভবন নির্মাণের জন্য ১ হাজার ১৩টি বিদ্যালয়ের তালিকা চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে পাঠানো হয়েছে। এ ছাড়া ১০৩৬ বিদ্যালয়ে পিইডিপিওর আওতায় ভবন/অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য তালিকা অনুমোদন করে এলজিইডিতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে জরাজীর্ণ ও আধাপাকা ভবনগুলোর পরিবর্তে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। ইতোমধ্যে যেসব বিদ্যালয় জরাজীর্ণ ভবনের স্থলে নতুন ভবন/অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য তালিকা অনুমোদিত হয়েছে সেসব বিদ্যালয়ে নতুন ভবন/অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কার্যক্রম চলমান।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit