সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বিমসটেক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় সৌরভ কুমার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ইস্যুতে আলোচনা করতে তিনি ঢাকায় এসেছেন।

আজ বৃহস্পতিবার (০৬ জুলাই) সকা‌লে তার ঢাকায় পৌঁছানোর তথ‌্য এক টুইট বার্তায় নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমানবন্দ‌রে সৌরভ কুমারকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের দ‌ক্ষিণ এশিয়া অনু‌বিভা‌গে‌র মহাপ‌রিচালক র‌কিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

জানা গেছে, ঢাকা সফ‌রকা‌লে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মো‌মে‌নের সঙ্গে বৈঠক করবেন সৌরভ কুমার। বৈঠকে আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে হ‌তে যাওয়া বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের পূর্ব প্রস্তুতি নি‌য়ে আলাপ কর‌বেন তারা। প‌রে বিমসটেকের কার্যাল‌য়ে যা‌বেন সৌরভ। বিমসটেকের সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। তবে লেকফেল বর্তমা‌নে ঢাকায় না থাকায় সে‌টি হ‌চ্ছে না।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারি থেকে ভারতের পররাষ্ট্র সচিবের (পূর্ব) দায়িত্ব পালন করছেন পেশাদার কূটনীতিক সৌরভ কুমার। ১৯৮৯ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া সৌরভ আগে মিয়ানমার ও ইরানে নয়া দিল্লির হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit