মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

রহস্যময় সংবাদ সম্মেলনের ডাক তামিমের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানদের কাছে ১৭ রানে হেরে বাংলাদেশ তখন টিম হোটেলে ফিরেছে। গণমাধ্যমকর্মীরাও তখন যে যার মতো ব্যস্ত। ততক্ষণে হয়ে গেছে গভীর রাত। আর ঠিক তখনই সিরিজ কাভার করতে আসা সাংবাদিকদের কাছে ক্ষুদে বার্তা তামিম ইকবালের। যেখানে জানান, আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে সংবাদমাধ্যমকে কিছু বিষয়ে জানাবেন।

গণমাধ্যমের মুখোমুখি হওয়াটাও সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে। কারণ আজ দলীয় কোনো অনুশীলন নেই। তাই সংবাদ সম্মেলনেরও কোনো বিষয় ছিল না। তাই কী বিষয়, সে ব্যাপারে জানতে চাইলে এই প্রতিবেদককে তিনি বলেছেন, ‘এটা সংবাদ সম্মলনেই বলি। এখন কিছু জানতে চাইয়েন না প্লিজ।’হুট করে তার ডাকা এমন রহস্যময় সংবাদ সম্মেলন ঘিরে গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে। সংবাদ সম্মেলনে কী বলবেন তামিম? কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি জানাতে যাচ্ছেন? শুধু আকস্মিক সংবাদ সম্মেলন ডাকাতেই নয়, তাকে নিয়ে গত কয়েক দিনের ঘটনাপ্রবাহই সেরকম ভাবনার সলতেতে আগুন দিচ্ছে।

যতটুকু ধারণা করা যাচ্ছে, তামিম আজ ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিতে পারে। এমন সম্ভাবনাই জোরালো। কেননা কাল ম্যাচ চলার মুহূর্তেই সহ-অধিনায়ক হিসেবে লিটন দাসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। এর আগে তামিমের অবর্তমানে তিনিই ভারত সিরিজে দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে তাকে ওয়ানডের সহ-অধিনায়ক বলা হয়নি কখনও। কিন্তু হুট করে তার নাম ঘোষণা করতেই প্রথম কৌতুহলটা জাগে।

এই প্রক্রিয়ার শুরুটা করেছিলেন তামিম ইকবাল নিজেই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি সহ-অধিনায়কে অমত নেই বলে জানিয়েছিলেন। যদিও আগেরদিন চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, সহ-অধিনায়কের প্রয়োজন নেই। কারও মতো আবার টাইগার ওপেনার আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরেরই ঘোষণা দিয়ে দিতে পারেন! আর যদি এর কোনোটাই না হয়, তাহলে তো কী বলবেন তামিম? এমন প্রশ্ন আসাটাও স্বাভাবিক। যা নিয়ে কৌতূহলেরও শেষ নেই। আজ দুপুর ১২টায় অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনের আর মাত্র এক ঘণ্টা বাকি। তামিম যদি কোনো বড় সিদ্ধান্ত নিতেও চান, বোর্ডের হস্তক্ষেপের পর তাতে তিনি অটল থাকেন কি না, দেখার বিষয় সেটিও।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit