সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্টের পর এবার ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ও আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদির উপস্থিতিতে এ ট্রফি উন্মোচন করা হয়।

আগামীকাল বুধবার দুপুর দুইটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এছাড়া ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। এর আগে মিরপুরে একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর সিলেটে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে দুই দলে স্কোয়াড।

বাংলাদেশের ওয়ানডে দল : তামিম  ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং নাইম শেখ।

আফগানিস্তান ওয়ানডে দল :  হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, ইব্রাহিম জাদরান, রিয়াহ হাসান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, জিয়া উর রহমান ওয়াদফার নোমান্দ, মোহাম্মদ সালিম সৈয়দ শিরজাদ, রশিদ খান, আব্দুল রহমান, শহিদুল্লাহ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit