বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

অফিসে সবার সুনজরে থাকতে চান?

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৯১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পড়াশোনা শেষ করার পর থেকেই জীবিকার সন্ধান শুরু হয়। কেউ আবার বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তেই চাকরি খুঁজতে শুরু করেন। সরকারি হোক বা বেসকরকারি, চাকরির প্রতিযোগিতায় নাম লেখান যারা, তারা সবাই চান সফল হতে। সকলেই যে কৃতকার্য হবে, এমনটা নয়। যোগ্যতা থাকা সত্ত্বেও সফল হন না অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু যোগ্যতা থাকাই যথেষ্ট নয়। তার জন্য বিশেষ কয়েকটি গুণ থাকা আবশ্যক। জানেন সেগুলে কী?

১. কথা বলার দক্ষতা: ঊর্ধ্বতনের কাছে নিজের পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরতে গেলেও কিন্তু দক্ষতা প্রয়োজন। পাশাপাশি, সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালো হওয়ার জন্যও কথা বলা প্রয়োজন। যুক্তি এবং বোধ—এ দুইয়ের মিশেলে যে দক্ষতা তৈরি হয়, তা কর্মক্ষেত্রে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করে।

২. মিলেমিশে কাজ করা: কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ সবাই খোঁজেন। তবে মনে রাখতে হবে, দিনের শেষে যেকোনো প্রতিষ্ঠানই চায়, দলবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা কেমন সেটা দেখতে।

৩. বুঝে নেওয়ার ক্ষমতা: নতুন নতুন প্রযুক্তি, কাজের ধরন চট করে শিখে-বুঝে নিতে পারেন যারা, তাদের মতো দক্ষ কর্মীর সন্ধান করে সংস্থাগুলো। যেকোনো পরিস্থিতিতে কাজ সামলে নেওয়ার ক্ষমতা থাকলে কর্মক্ষেত্রে আগ্রাধিকার পাওয়া সম্ভব।

৪. সমস্যা মেটানোর ক্ষমতা: কোনো বিপদে হলে ভয় না পেয়ে বুদ্ধি দিয়ে তা মোকাবিলা করার ক্ষমতা কার কতটা রয়েছে, সে বিষয়টিও কর্তৃপক্ষ দেখতে চান।

৫. সময়ে কাজ করা: কোনো কাজ দক্ষতার সঙ্গে যে তাড়াতাড়ি শেষ করতে পারবে, সংস্থার পাল্লা তার দিকেই ভারী থাকবে। কাজের চাপ নেওয়ার ক্ষমতা, মানসিকতা এবং দক্ষতার ওপর কর্তৃপক্ষের নজর থাকে।

৬. নেতৃত্ব দেওয়ার ক্ষমতা: কর্মীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকা জরুরি। সহকর্মীদের উৎসাহ দেওয়া, কোনো কাজ পরিচালনা করার দক্ষতা থাকলে যেকোনো সংস্থাই কাজের যোগ দেওয়ার সুযোগ দিতে পারে।

৭. সৃজনশীলতা: যে কাজই করুন না কেন, তার মধ্যে নিজস্বতা থাকা জরুরি। নতুন নতুন ভাবনার জন্ম দেওয়া এবং তা কার্যকর করার মধ্যে যেমন আনন্দ রয়েছে, তেমন সংস্থার ‘নেক’ নজরে পড়ার আশাও রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit