মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

আগামীকাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৩৯৫ Time View

ডেস্ক নিউজ : দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার (০১ জুলাই) সকাল ৮টায় কোটালীপাড়ার উদ্দেশে রওনা হবেন তিনি। কোটালীপাড়ায় পৌঁছানোর পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দল ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কোটালীপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন শেখ হাসিনা।

এরপর বিকেল ৪টায় কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে অবস্থান ও রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন সকালে টুঙ্গিপাড়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় এবং গোপালগঞ্জ জেলা সদরে সুধী সমাবেশে মতবিনিময় করতে পারেন প্রধানমন্ত্রী। ওই দিন দুপুরে তিনি ঢাকার উদ্দেশে গোপালগঞ্জ ছাড়বেন। উল্লেখ্য, চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি তিনি কোটালীপাড়ায় গিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit