বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর  আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ

পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফ ঈদ শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ২৬৪ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ১১ পিলারের শূন্যরেখায় বিজিবি’র হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার নাঈমুল ইসলাম বিএসএফের ভারতীয় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই সুন্দর সিংকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। একই সময় মেইন পিলারের ২৮১ এর সাব ৩৯ পিলারের শূন্যরেখায় ভারতের চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই মঙ্গল সিংকে মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার নাঈমুল ইসলাম বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে করে সীমান্তে দ্বায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে। 

এসময় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই সুন্দর সিং ও চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই মঙ্গল সিং ভারতীয় বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit