শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ভারতের কেন্দ্রে বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস : মমতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার চেকেন্দা ভান্ডারী ময়দানে এক জনসভা থেকে মমতা দাবি করেন, বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস। আর মাত্র ৬ মাস তারা কেন্দ্রে থাকবে। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে লোকসভার নির্বাচন হবে এবং তাতে ভারতকে যদি আমি চিনে থাকি, তবে ওরা একেবারে ধুয়ে যাবে। 

কেন্দ্রে ক্ষমতায় টিকে থাকতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লবি করে বেড়াচ্ছেন বলেও এদিন অভিযোগ তুলেছেন মমতা। নাম কুড়ানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা, রাশিয়ায় গেছেন বলেও এদিন উল্লেখ করেন মমতা। তার প্রশ্ন ‘আমেরিকাকে কত রুপি দিয়ে এসেছে? রাশিয়াকে কত রুপি দিয়ে কিনেছে? তারা দেশকে বিক্রি করে দিচ্ছে। অথচ দেশে টমেটো দাম বাড়ছে, মুম্বাইতে ১২০ রুপি, দিল্লিতে ১০০ রুপি। বাংলাতেও টমেটোর দাম বেড়েছে। কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্য পাচ্ছে না।’ 

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জেতানোর পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর শপথ নিতে বলেন তৃণমূল কংগ্রেস প্রধান। জলপাইগুড়ি জেলায় দাঁড়িয়ে এদিন যোগাযোগ বৃদ্ধির উপরেও জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চতুর্থ মহানন্দা সেতু, আত্রেয়ী নদীর উপর সেতু গড়ে তোলা হচ্ছে। এর ফলে বাংলাদেশ-নেপাল-ভুটান-আলিপুরদুয়ার-জলপাইগুড়ি-শিলিগুড়ি খুব সহজেই আপনারা যাতায়াত করতে পারবেন। পাশাপাশি জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে বিস্তৃত ভুটান-নেপাল-বাংলাদেশ সংযোগকারী এশিয়ান হাইওয়ে-২ এর কাজও অনেকটাই এগিয়েছে।  

কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৩,/সকাল ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit