শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

২০২৩-২০২৪ রোটারি বর্ষ উপলক্ষে মতবিনিময় সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২৯১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শহীদ আহমদ চৌধুরী বলেছেন, রোটারি পুরো বিশ্বে মানবকল্যাণে বিস্ময়কর ভূমিকা রেখে চলেছে। মানুষের মৌলিক নিশ্চিত করার জন্য রোটারি প্রতিবছরই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-চিকিৎসা-স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে রোটারির অনবদ্য অবদান শতাব্দীর সেরা আশীর্বাদ। একটি আলোকিত পৃথিবী নির্মাণে রোটারির প্রতি বছরের কর্মসূচি নতুন দিগন্তের সূচনা করবে।রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২-এর উদ্যোগে ২০২৩-২০২৪ রোটারি বর্ষ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত সোমবার (২৬ জুন) দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার মতিউর রহমানের পক্ষে ডিস্ট্রিক্ট চেয়ার এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের ২০২৩-২০২৪ রোটারি বর্ষের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

এতে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর নেতৃবৃন্দ এবং সিলেটের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।রোটারিয়ান মোঃ মকসুদুর রহমান, রোটারিয়ান মোঃ মওদুদ আহমদ, রোটারিয়ান ফুয়াদ মোঃ খায়রুল ইসলাম, রোটারিয়ান আব্দুল মুহিত দিদার প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৩,/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit