মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

ছদ্মবেশে ইউরোপে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে রাশিয়া: সুইজারল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের আলপাইন অঞ্চলের দেশগুলোকে গুপ্তচরবৃত্তির হটস্পট করে তুলেছে রাশিয়া বলে অভিযোগ করেছে সুইজারল্যান্ডের প্রধান গোয়েন্দা সংস্থা এনডিবি। 

সোমবার এনডিবি গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর এবিসি নিউজের।

আলপাইন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশগুলো হলো অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, লিশটেনস্টাইন, মোনাকো, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ড।

এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বার্নে সুইজারল্যান্ডের দূতাবাস এবং জেনেভায় জাতিসংঘে দেশটির মিশনে কূটনীতিকের ছদ্মবেশে কয়েক ডজন গুপ্তচর রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৮ সালে স্ক্রিপালের ঘটনা ও গত বছরের ইউক্রেনে আগ্রাসনের পর কূটনীতিক হিসেবে পরিচয় দেওয়া রাশিয়ান এজেন্টদের বহিষ্কারের ফলে ইউরোপ এবং উত্তর আমেরিকায় রাশিয়ার গোয়েন্দা কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। তবে তাদের কার্যক্রম সুইজারল্যান্ডে স্থিতিশীল রয়েছে।

‘জেনেভা ও বার্নে কূটনৈতিক এবং কনস্যুলার মিশনে কূটনৈতিক বা প্রযুক্তিগত-প্রশাসনিক কর্মী হিসেবে স্বীকৃত প্রায় ২২০ জন রয়েছেন। এদের মধ্যে অন্তত এক তৃতীয়াংশ এখনো রাশিয়ান গোয়েন্দা পরিষেবার হয়ে কাজ করছেন।’

এনডিবি তথ্যে বলা হয়েছে, ইউরোপের যেসব দেশগুলোতে সবচেয়ে বেশি রাশিয়ান গোয়েন্দা কর্মীরা কূটনৈতিকের ছদ্মবেশে মোতায়েন রয়েছে, সেসব দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম।

সংস্থাটি বলছে, চীনও মনে করে যে, সুইজারল্যান্ডে তাদের কূটনৈতিক মিশনে কয়েক ডজন রাশিয়ান গুপ্তচর রয়েছে। তবে তা সুইজারল্যান্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

তবে সংস্থাটি বলছে, চীনে বিজ্ঞানী, সাংবাদিক এবং ব্যবসায়ী ছদ্মবেশী গুপ্তচর থাকার সম্ভাবনা বেশি।

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৩,/সকাল ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit