মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

তারিকের গোলে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে আজ বাঁচা মরার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। পরের রাউন্ডে যেতে হলে জয় নিয়েই মাঠ ছাড়তে হবে। শুরুতে পিছিয়ে পড়লেও এখন জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের ৭০ মিনিটে ২-১ গোলে এগিয়ে আছে হাভিয়ের কাবরেরা শিষ্যরা। ৬৬ মিনিটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন তারিক কাজী। তপু বর্মণের হেড থেকে পাওয়া বলে বেশ কয়েকবার রিবাউন্ড শটে জাল খুঁজে নেন এই ডিফেন্ডার।

নিজেদের প্রথম ম্যাচে  লেবাননের বিপক্ষে তারিকের ভুলেই গোল হজম করেছিল বাংলাদেশ। সেই ভুলের শাপমোচন করে উল্লাসে ফেটে পড়েন তারিক। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শুরু থেকেই নিজেদের খোলস থেকে বের হয়ে খেলেছেন জামাল ভূঁইয়ারা। মালদ্বীপের বিপক্ষে প্রথমার্ধের পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ।  

ম্যাচের ১৩ মিনিটে তিনটি কর্নার আদায় করে নিয়েছিল বাংলাদেশ। মালদ্বীপের রক্ষনের কঠিন পরীক্ষাই নিচ্ছিলেন লাল-সবুজ জার্সিধারীরা। তবে ম্যাচের ১৭ তম মিনটে খেলার ধারার বিপরীতে কাউন্টার অ্যাটাকে হামজা মোহাম্মদের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। বক্সের বাইরে থেকে আলী ফাসিরের পাস থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।  

গোল খেয়ে সমতায় ফেরার চেষ্টা করতে থাকে বাংলাদেশ। ২৫ মিনিটে জামালের কর্নারে তপুর হেড ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়। ৩৩ মিনিটে সোহেল রানার কর্নারে তপুর হেড গোললাইন থেকে সেভ করেছেন হুসেন নিহান। ফিরতি বল হাতে লাগে মালদ্বীপের আহমেদ নুমানের। বাংলাদেশ তাতে পেনাল্টির আবেদন করলেও রেফারি তাতে সাড়া দেননি।

৪২ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। লম্বা থ্রো ইনে খেলার কৌশলে পরিবর্তন এনে ছোট থ্রো ইন করেন বিশ্বনাথ। সেখান থেকে লম্বা করে বক্সে বল বাড়ান সোহেল রানা। তপু সেটা হেডেই পাস দেন রাকিবকে। রাকিবও দারুণ এক হেডে বল জালে জড়ান (১-১)। ম্যাচে ফেরে বাংলাদেশ। বিরতির পর ছন্দ ধরে রাখে লাল সবুজ জার্সিধারীরা। চাপ অব্যাহত রাখে মালদ্বীপের ওপর।  

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit