বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর  আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ

মধ্যরাতে আমেরিকায় স্ট্রিট পার্টিতে গুলি, হতাহত ১৭

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  আমেরিকায় মিশিগান অঙ্গরাজ্যে মধ্যরাতে একটি স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে কমপক্ষে দু’জন। আহত হয়েছে অন্তত ১৫ জন।

মিশিগান অঙ্গরাজ্যের সাগিনাওয়ের একটি বৃহৎ স্ট্রিট পার্টিতে হতাহতের এই ঘটনা ঘটে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে- রাতের ওই পার্টিতে অংশ নেওয়া লোকজনের মধ্যে ঝগড়া হয় এবং এরই জেরে একপর্যায়ে গুলি চালানোর ঘটনা ঘটে। এর জবাবে অন্যরাও ভিড়ের মধ্যে গুলি ছুড়তে শুরু করেন এবং এরপরই সেসব গুলিতে ‘অনেক ভুক্তভোগী’ গুলিবিদ্ধ হন।

এদিকে গুলিবর্ষণের ঘটনার পর অনেক লোক আতঙ্কে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পালিয়ে যাওয়া অন্য যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে অনেকে আহত হয়েছেন 

জানা গেছে, বন্দুকের গুলিতে বা যানবাহনের ধাক্কায় ১৫ জন আহত ও দু’জন নিহত হয়। সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৩,/সকাল ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit