সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

কাগজে নয়, মেসির চুক্তি হয়েছিল ন্যাপকিনে!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩৮০ Time View

স্পোর্টস ডেস্ক : ২০০০ সালের ১৪ ডিসেম্বর জোসেপ মারিয়া মিঙ্গুয়েলা এবং হোরাসিও গ্যাগিওলির উপস্থিতিতে লিওনেল মেসির সঙ্গে চুক্তি করেন বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাস। তবে ১৩ বছর বয়সী মেসির সঙ্গে বার্সার সেই চুক্তি কোনো কাগজে হয়নি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টারের এক খবরে বলা হয়েছে, চুক্তির সময়ে আশেপাশে কোনো কাগজ না পেয়ে একটি ন্যাপকিনে সাক্ষর করেন কার্লেস রেক্সাস। সে সময়ে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন জোসেপ মারিয়া মিঙ্গুয়েলা এবং হোরাসিও গ্যাগিওলি। 

জানা যায়, ১১ বছর বয়সে গ্রোথ হরমোনের শিকার হন মেসি। এই সমস্যার চিকিৎসার জন্য তার বাবা জর্জ মেসি বিভিন্ন জায়গায় ছুটেছেন। শেষ পর্যন্ত বার্সা পরিচালক কার্লেস রেক্সাসের শরণাপন্ন হন তিনি। তখন মেসির ভবিষ্যত সম্পর্কে ধারণা করতে পারেন বার্সা পরিচালক। এমন প্রতিভাকে তিনি হাতছাড়া করতে চাননি। তাই সঙ্গে সঙ্গে চুক্তিও করে ফেলেন। 

১৩ বছর বয়সে মেসি বার্সেলোনা শিবিরে যোগ দিয়ে যুব পর্যায় থেকে শুরু করে বার্সেলোনার ‘বি’ দলে খেলেন। ২০০৪ সালে যোগ দেন বার্সার মূল দলে। এর পরের বছরেই আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় তার। এর আগে ১৯৯২ সালে মাত্র পাঁচ বছর বয়সে মেসি স্থানীয় ক্লাব গ্রান্দোলির হয়ে ফুটবল খেলা শুরু করেছিলেন।
 
এ দিকে মেসির সেই চুক্তিপত্র (ন্যাপকিন) এখনও অক্ষত রয়েছে। এমনকি সেটিকে ফ্রেমবন্দি করে সংরক্ষণ করা হয়েছে। ফুটবল ভক্তরা সেই চুক্তিপত্রকে বার্সেলোনা ক্লাব জাদুঘরে রাখার দাবিও করেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৩,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit