শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ সমিতি সিলেট এর কমিটি গঠন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৬৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : হবিগঞ্জ সমিতি সিলেট এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা ৭টায় সিলেট শহরের হোটেল গার্ডেন ইন এর হলরুমে সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা আয়োজনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে জন্মগ্রহণকারী বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী, সংগঠক ও সাবেক বিএমএ নেতা প্রফেসর ডাঃ মোঃ শাহনেওয়াজ চৌধুরীকে সভাপতি; হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাসী গ্রামে জন্মগ্রহণকারী বিশিষ্ট সংগঠক, সাবেক উপজেলা মৎস কর্মকর্তা ও সমাজসেবী মোঃ আবু তাহের চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও সংগঠক মোঃ গোলাম কিবরিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৩,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit