শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

 হাতিয়াতে  ২ডাকাত সহ গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৪৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে হাতিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ২ডাকাত ও চোরাই মোটরসাইকেলসহ ২তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ দেশীয় তৈরী ৩টি দা,১টি স্টীলের পাইপ, ৪টি লোহার রড ও ২টি চোরাই মোটরসাইকেল জব্দ করে।  

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ফরাজী গ্রামের আব্দুস শহিদের ছেলে ডাকাত আব্দুর রহিম ওরফে সিকদার (৩০) একই গ্রামের জাকির হোসেনের ছেলে মো,জুয়েল ওরফে ডন (১৯) ও মোটরসাইকেল চোর হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের জাবের উদ্দিনের ছেলে মো. সুজন (২২)  চরঈশ্বর ইউনিয়নের রফিক ওরফে নবীর ছেলে রহমত উল্ল্যাহ প্রকাশ বুলবুল (২৩)।  

শনিবার (২৪ জুন) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ডাকাতির প্রস্তুততিকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গত ১০জুন রাতে উপজেলার চরকিং ইউনিয়নের সাদ্দামের চা দোকানের তালা ভেঙ্গে দুটি মোটরসাইকেল নিয়ে যায় একদল চোর।  

গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুন একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ২ তরুণকে গ্রেফতার করে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুটি ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।  

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৩,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit