সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

টিসিবির জন্য ৮০ কোটি টাকার রাইস ব্রান তেল কিনছে সরকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২২ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদু হোসাইন খান।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে যশোরের মজুমদার ব্রান ওয়েল মিলস লিমিটেডের কাছ থেকে ২৫ লাখ লিটার এবং ঢাকার মজুমদার প্রডাক্টস লিমিটেডের কাছ থেকে ২৫ লাখ লিটার অর্থাৎ মোট ৫০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ৮০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবির প্রায় ১ কোটি উপকারভোগী কার্ডধারীকে স্মার্ট সেবা দেয়ার জন্য আইটি প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানিকে (আইআইএফসি) ১৭ কোটি ৫০ লাখ ১২ হাজার ৩৩০ টাকায় নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit