সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই ভাই নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১০২ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের মিরাট ইউনিয়নের জালালাবাদগ্রামে বুধবার আনুমানিক দুপুর পৌনে ১২টায় বজ্রপাতে সামিউল ইসলাম (১০) ও রিফাত হোসেন (৩) নামের দুই সহোদর নিহত হয়েছে। নিহতরা ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে। লাভলু ফকিরের দুই পুত্র সন্তান ছাড়া আর কোন সন্তান নেই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা জানান ওইদিন দুই সহোদর বৃষ্টির মধ্যে নিজ বাড়ির উঠানে খেলাধূলা করছিলো। এমন সময় হঠাৎ করে আকাশ থেকে পড়া বজ্রপাতে ওই দুই ভাই গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেই বলেন,খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠিয়েছি। ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

 

 

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৩,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit