শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ব্যাংকের সব শাখায় ছেঁড়া-ফাটা-ময়লা টাকা নেওয়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : দেশের সব তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে শাখাগুলোতে গিয়ে গ্রাহক সহজে দেখতে পান এমন জায়গায় এ সংক্রান্ত নোটিস টানানোরও নির্দেশনা দেওয়া হয়েছে। 

গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২০১৩ সালে এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছিল। ওই পরিপত্রে বলা হয়—ব্যাংকের প্রতিটি শাখায় সহজে জনসাধারণের দৃষ্টিগোচর হয় এমন স্থানে ‘ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়’ এমন বিজ্ঞপ্তি প্রদর্শন করতে হবে এবং এ–সংক্রান্ত সেবা নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে উঠে এসেছে, এই নির্দেশনা ব্যাংকের সব শাখা মানছে না। ফলে জনসাধারণ তফসিলি ব্যাংকের শাখাগুলো থেকে ছেঁড়া-ফাটা ও ময়লা নোট বিনিময়–সংক্রান্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ জন্য ব্যাংকের সব শাখায় ছেঁড়া-ফাটা ও ময়লা নোট–সংক্রান্ত সেবা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক আবারও নির্দেশনা দিয়েছে।

পরিপত্রে বলা হয়, ব্যাংকের প্রতিটি শাখায় আবশ্যিকভাবে কাউন্টারের সামনে বা জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে ২০ ফন্টে রঙিন কালিতে লিখিত বিজ্ঞপ্তি প্রদর্শন করতে হবে।

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৩,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit