স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২০ জুন) রাত ১টায় এস্তাদিও জোসে আল্ভালাদেতে আফ্রিকা চ্যাম্পিয়ন সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে গিনির বিপক্ষে গত ১৭ জুন ৪-১ গোলের জয় পায় ক্যাসেমিরোর নেতৃত্বে খেলতে নামা সেলেসাওরা।
তবে ফুটবল ভক্তদের জন্য এই ম্যাচেও রয়েছে দুঃসবাদ। এবারও ব্রাজিলের খেলাটি এশিয়ার কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে না। সেজন্য গুগল প্লে স্টোরে ওটিটি প্ল্যাটফর্মের ‘ফ্যানাটিজ’ (Fanatiz) নামের অ্যাপ এবং ‘ফোটমোবে’ (fotmob) সরাসরি স্কোর দেখা যাবে। এছাড়া এখানে ক্লিক করে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন।
ফুটবলের মাঠে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেখা হচ্ছে এই দুই দলের। ২০১৯ সালে এক প্রীতি ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হয় তারা। ওই ম্যাচে অবশ্য জয় পায়নি কোনো দলই। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে সেই ম্যাচে ৯ মিনিটের মাথায় ফিরমিনোর গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু ৪৫ মিনিটে ফামারা দিয়েধিউ সমতায় ফেরায় সেনেগালকে।
কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/বিকাল ৫:৪৫