সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মিরপুরে অভিষেকের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে জ্যোতিকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : প্রায় ৮ বছর ধরে জাতীয় দলে খেলছেন নিগার সুলতানা জ্যোতি। দেশের নেতৃত্বও এখন তার কাঁধে। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে একশটির বেশি ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তার খেলা হয়নি একটি আন্তর্জাতিক ম্যাচও!

আসছে ভারত সিরিজে এই অপেক্ষা ফুরাবে জ্যোতির। বাংলাদেশ অধিনায়ক তাই সিরিজটি নিয়ে বেশ রোমাঞ্চিত। দেশ রূপান্তরের সঙ্গে একান্ত আলাপে বললেন, ‘বলতে পারেন এই সিরিজ দিয়ে মিরপুরে আমার এক রকম অভিষেকই হবে’।আগামী মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতের মেয়েরা। সবগুলো ম্যাচই হবে মিরপুরে। গত ১১ বছরে এই ভেন্যুতে বাংলাদেশের মেয়েদের কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি।

যদিও ২০১৪ সালে মেয়েদের বিশ্বকাপ হয়েছে বাংলাদেশে, গত বছর হয়েছে এশিয়া কাপ। বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল বাদে সবগুলো ম্যাচ হয়েছিল সিলেটে। গত বছর এশিয়া কাপের সব ম্যাচও হয় সিলেটে। বাংলাদেশের মেয়েরা মিরপুরে সবশেষ খেলেছিল ২০১২ সালের সেপ্টেম্বরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেবার তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই হয়েছিল এই ভেন্যুতে। তারও তিন বছর পর জ্যোতির জাতীয় দলে অভিষেক। ১১১টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর যিনি এখন মিরপুরে নতুন অভিষেকের অপেক্ষায়।

জ্যোতি বলেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারে মিরপুরে কখনো খেলিনি। বলতে পারেন আমার মিরপুরে এক রকম অভিষেক হবে এই সিরিজে।’দীর্ঘ সময় পর মিরপুরে ম্যাচ। ভারতের বিপক্ষে সিরিজে তাই নিজেদের মেলে ধরার সুযোগ দেখছেন জ্যোতি, ‘মিরপুরে ১১ বছর পর মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ হবে। সিরিজের সবগুলো খেলা হবে এখানে। এটা আমাদের নিজেদের মেলে ধরার খুব ভালো সুযোগ। কারণ মিরপুর এমন একটা গ্রাউন্ড, সারা দেশের চোখ থাকে এখানে। যদি আমরা ভালো করতে পারি, সেটা নারী ক্রিকেটের জন্যও দারুণ কিছু হবে। আমার কাছে মনে হয় এই সিরিজ থেকে অনেক কিছু পাওয়ার আছে আমাদের।’

শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়। মিরপুরে ঘরোয়া ম্যাচও সেভাবে খেলা হয়নি ২০১১ সাল থেকে প্রিমিয়ার লিগ খেলা ২৫ বছর বয়সী জ্যোতির। বলছিলেন, ‘ঘরোয়া কোনো ম্যাচও আমার সেভাবে খেলা হয়নি এই মাঠে (মিরপুরে)। যত দূর মনে পড়ে ২০১৪-১৫ সালে একটা ম্যাচ খেলেছিলাম, প্রিমিয়ার লিগে।’জ্যোতি ভারত সিরিজ মিরপুরে হওয়াকে সবার জন্যই বড় প্রেরণা মানছেন। সব ঠিক থাকলে আগামী ৬ জুলাই বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা।

৯ জুলাই টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে মাঠের লড়াই। পরের দুই টি-টোয়েন্টি হবে ১১ ও ১৩ জুলাই। এরপর ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই। ওয়ানডে ম্যাচগুলো আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit