মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত আরও ১২৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে আরও ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৫৭ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ৭৪৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৬৫০ জন। একই সময়ে ১৭৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭৭৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit