সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

দেশের বিভিন্ন খাতে ভিয়েতনামকে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ভিয়েতনামের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান চুয়ং রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন। এর আগে ভিয়েতনামের নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ভিয়েতনামের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি মাইলফলক। 

ভিয়েতনামের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, চামড়া ও সিরামিকসহ বিশ্বমানের পণ্য আমদানি করারও আহ্বান জানান। সাক্ষাৎকালে ভিয়েতনামের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সাথে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে তার দেশ আগ্রহী। রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। 

এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস অশ্বারোহী দল ভিয়েতনামের রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন ‍

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit