সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

যে পাঁচজনকে ‘ক্রিকেটের প্রাণ’ বললেন পাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট টিম জয় উপহার দিলে তাদের পুরস্কারের কমতি থাকে না। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন অনেকবারই ক্রিকেটারসহ পুরো টিমকে বোনাস দিয়েছেন। 

সর্বশেষ সোমবার অর্থ পুরস্কার পেলেন তারকা ব্যাটার মুশফিকুর রহিম। ক্যারিয়ারে ১৪ হাজার রান করার ফল হিসেবে পেলেন ১০ লাখ টাকা পুরস্কার। 

তবে মুশফিককে যেভাবে এবার সম্মানিত করেছে বোর্ড এভাবে আর কোনো ক্রিকেটারকে পরবর্তীতে সম্মান জানাবে না বিসিবি। গণমাধ্যমকে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘একদিন মুশফিক খেলা শেষ করে আমাকে বলছিল, আপনি আমাকে কোনোদিন কিছু দেননি। এটা শুনে আমিও চিন্তা করে দেখলাম আসলে ওকে তো আমি কোনোদিন আলাদা করে কিছু দেইনি। সে জন্য ওকে দেওয়া হয়েছে। কিন্তু এটা যে মিডিয়া তে আসবে, তাহলে তো সবাই চাবে। এবারই শেষ আর কাওকে দেব না।’

তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মাশরাফি এরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। এর আগেও অনেকে ছিল, এখনো আছে। কিন্তু এদের একটা বিশেষ ব্যাপার আছে। তাই মনে হয়েছে ওদের জন্য কিছু করা উচিত।

এদিকে সবশেষ আইপিএলে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলতে না যাওয়ায় পাচ্ছেন ক্ষতিপূরণ। এছাড়া টুর্নামেন্টের মাঝপথে লিটন দাস এসেছিলেন দেশে ফিরে। যে কারণে এই তিন ক্রিকেটারকে অনেকটা ক্ষতিপূরণের মতোই দেওয়া হচ্ছে এই আর্থিক অনুদান। যদিও কবে নাগাদ তা দেওয়া হবে এ নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

গণমাধ্যমকে বোর্ড সভাপতি পাপন বলেন, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মাশরাফি এরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। এর আগেও অনেকে ছিল, এখনো আছে। কিন্তু এদের একটা বিশেষ ব্যাপার আছে। তাই মনে হয়েছে ওদের জন্য কিছু করা উচিত। 

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৩,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit