মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক  শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৩৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যাকারীদের বিচার কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীরা। সোমবার (১৯ জুন) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতা মহান পেশা। দেশের, সমাজের, অসংগতি এবং মাদক কারবারি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে লেখনী শক্তির মাধ্যমে তুলে ধরে সাংবাদিকরা তার পবিত্র কাজটি করেন। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মী সাংবাদিক নাদিম খুন হয়েছেন। বক্তারা এ সময় সাংবাদিক নাদিমসহ অতীতে যত সাংবাদিন খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদের সুষ্ঠু বিচার দাবি করেন।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলার প্রবীণ সাংবাদিক একেএম মকসুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সুশীল সমাজের প্রতিনিধি নুরুল আফসার, সুজন এর জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, সাংবাদিক মঈন উদ্দীন বাপ্পী, উচিংছা রাখাইন কায়েস ও জিয়াউল হক প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে সাংবাদিক নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে তার বাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে বখশিগঞ্জ উপজেলার পাথাটিয়া এলাকায় তার গতি রোধ করে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগের নেতা মাহমুদুল আলম বাবু ও তার ক্যাডার বাহিনী নাদিমের ওপরে হামলা চালান।

পরে আহত অবস্থায় নাদিমকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ১৫ জুন দুপুর পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit