সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

লাতিন আমেরিকায় খেললে এমবাপ্পে হতেন সাদামাটা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : বর্তমান শতাব্দীর প্রথম মহাতারকা কারা? যারা ফুটবলের খবর খুব একটা রাখেন না, তারাও এমন প্রশ্নের উত্তর দিতে বেশি সময় নেবেন না। সবারই জানা, ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। তাদের পর ফুটবল তারকা হিসেবে যাদের ভাবা হচ্ছে, তাদের একজন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির হয়ে আছে তার একাধিক ট্রফি। ছিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য। পরপর দুটি আসরের ফাইনাল খেলার অভিজ্ঞতাও আছে তার।

এমন সাফল্যের পর একজন ফুটবলারের সামর্থ নিয়ে কোনো শঙ্কা থাকে না। কিন্তু এমবাপ্পে যদি লাতিন আমেরিকার কোনো দেশের ফুটবলার হতেন, তবে কেমন হতো তার পরিসংখ্যান? প্রশ্নটা এসেছে জোসে লুইস চিলাভার্টের থেকে। উত্তরটাও তিনি নিজেই দিয়েছেন।

প্যারাগুয়ের সাবেক এই গোলরক্ষকের মতে, এমবাপ্পে যদি লাতিন আমেরিকায় খেলতেন, তবে তিনি একজন গড়পড়তা ফুটবলারই হতেন।

উত্তাপের শুরুটা অবশ্য এমবাপ্পেই করেছিলেন। এমবাপ্পে একবার বলেছিলেন, দক্ষিণ আমেরিকার ফুটবল ইউরোপের মতো অগ্রসর হতে পারেনি। বিশ্বকাপ জিতে অবশ্য এমবাপ্পের সেই কথা জবাব আগেই দিয়েছিল আর্জেন্টিনা। এবার এমবাপ্পের সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে নতুন করে খোঁচা দিলেন চিলাভার্টও।

এমবাপ্পেকে নিয়ে চিলাভার্ট বলেছেন, ‘এমবাপ্পে বলেছিল, দক্ষিণ আমেরিকা ভালো ফুটবল খেলে না বা ভালো পর্যায়ে নেই। আমি তাকে লা পাজ বা কিটোতে উঁচু পাহাড়ে খেলতে দেখতে চাই । কিংবা ব্রাজিলে অ্যাওয়ে খেলতে দেখতে চাই। এখানে সে খুবই সাদামাটা খেলোয়াড় হতো। এখানে সে আগে থেকেই অনুমান করা যায়, এমন খেলোয়াড় হতো। অবশ্যই সে গতির কারণে সুবিধা পাবে। তবে পেছনে একজন ডিফেন্ডার লাগিয়ে রেখে আমরা তাকে ভালোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারতাম।’

নিজের সময়ের বেশ আলোচিত এক গোলরক্ষক ছিলেন চিলাভার্ট। শুধু গোল আটকানোতেই নয়, গোল করাতেও সিদ্ধহস্ত ছিলেন। গোলরক্ষক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ গোল তার দখলে। সেই চিলাভার্ট এবার এমবাপ্পেকে নিয়ে চমকে যাওয়ার মতো মন্তব্যই করেছেন।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৩,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit