শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

সুদহার বা‌ড়িয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে প্রত্যাশিতভাবে রেপো হার বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ব্যাংকঋণের সুদহারের সীমা তুলে দেওয়া হয়েছে।রোববার বেলা তিনটায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার মুদ্রানীতি ঘোষণা করেন। সেখানেই তিনি এসব পরিবর্তনের কথা জানান। 

তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কর‌তে অর্থ সরবরাহ ক‌মাতে চায় কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ঋণের সুদহা‌রের যে ৯ শতাংশ ক্যাপ তু‌লে দেওয়ার ঘোষণা দেওয়া হ‌য়ে‌ছে। প্রশ্নোত্তর প‌র্বে গভর্নর আব্দুর রউফ তালুকদার জানান, বিশ্বব্যাপী বর্তমানে চার ধরনের লক্ষ্যমাত্রাভিত্তিক মুদ্রানীতি প্রচলিত আছে। সুদহার, মূল্যস্ফীতি, মুদ্রা সরবরাহ এবং বিনিময় হার টার্গেটিং। বাংলাদেশ ব্যাংক এতদিন ‘মূল্যস্ফীতি টার্গেটিং’ মুদ্রানীতি প্রণয়ন করে আসছিল। এবার ‘সুদহার টার্গেটিং’ মুদ্রানীতি ঘোষণা করা হ‌য়ে‌ছে। মুদ্রানীতিতে এটা কাঠামোগত পরিবর্তন বলা যায়।

গভর্নর ব‌লেন, নতুন মুদ্রানীতিতে টাকার চা‌হিদা কমা‌তে নী‌তি সুদহার বাড়া‌নো হ‌য়ে‌ছে। ঋণের সুদহা‌রের যে ৯ শতাংশ ক্যাপ ছিল তাও তু‌লে দেওয়া হ‌য়ে‌ছে। নতুন সুদহার ব্যবস্থা হলো ‘স্মার্ট’ তথা শর্ট টার্ম মুভিং এভারেজ রেট। ১৮২ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদের সঙ্গে আপাতত সর্বোচ্চ ৩ শতাংশ করিডোর বা সীমা দেওয়া থাকবে। বর্তমানে ট্রেজারি বিলের গড় সুদহার ৭ শতাংশের নিচে রয়েছে। এর মানে গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার হবে ১০ দশমিক ১০ শতাংশের আশপাশে।

নতুন মুদ্রানীতিতে নীতি হার হিসা‌বে বি‌বে‌চিত রে‌পো সুদহার  ৫০ বে‌সিস প‌য়েন্ট বা‌ড়ি‌য়ে ৬ দশ‌মিক ৫০ শতাংশ করা হ‌য়ে‌ছে। অর্থাৎ এখন কেন্দ্রীয় ব্যাংক থে‌কে ব্যাংকগু‌লো জরু‌রি প্রয়োজনে অর্থ নি‌লে গুণ‌তে হ‌বে অতিরিক্ত সুদ।পাশাপাশি রিভার্স রে‌পো ২৫ বে‌সিস প‌য়েন্ট বা‌ড়ি‌য়ে ৪ শতাংশ ২৫ শতাংশ থে‌কে ৪ দশ‌মিক ৫০ শতাংশ করা হ‌য়ে‌ছে। এখন কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখ‌লে ব্যাংকগু‌লোকে আগের চে‌য়ে বে‌শি সুদ পা‌বে।

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit