রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

ওষুধ ছাড়াই গ্যাসের ব্যথা কমান তিন খাবারে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৯৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গ্যাসের সমস্যা সবারই কম বেশি থাকে। বর্তমান জীবনের খাওয়া-দাওয়া কারণে বেশি হয় এই সমস্যা।

এছাড়া অনিয়মতো রয়েছেই। যার ফলে মাঝেমাঝেই গ্যাসের ব্যথায় ছটফট করতে হয়। তবে গ্যাসের ব্যথা কমাতে অনেকেই ভরসা রাখেন ওষুধের উপরে। কিন্তু এই ওষুধ বেশি খাওয়া যে ঠিক নয়, তা বারবারই বলেন চিকিৎসকেরা। বরং ব্যথা কমাতে ভরসা রাখতে পারেন কয়েকটি খাবারের উপর।

গ্যাস কমায় টক দই

হজমের গোলমাল ঠেকাতে দই অনেক উপকারী। গ্যাসের সমস্যাও নিমেষে কমিয়ে দিতে পারে টক দই। গ্যাসের ব্যথা শুরু হলে দইয়ের সঙ্গে জিরা গুঁড়া, অল্প বিটলবণ ও পানি মিশিয়ে স্মুদির মতো একটি পানীয় বানিয়ে খেতে পারেন। সুস্থ হবেন দ্রুত।

গ্যাস কমায় মৌরি

পেট ঠান্ডা রাখতে মৌরি ভেজানো পানি খান অনেকেই। তবে গ্যাসের ব্যথা কমাতে মৌরি বেশ কার্যকর। মৌরিতে এমন কিছু উপাদান রয়েছে, যা পেটে জমে থাকা গ্যাস শুষে নিতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলেও মৌরি খেতে পারেন। উপকার পাবেন।

গ্যাস কমায় লবঙ্গ

গ্যাসের সমস্যা কমানোর আরও একটি উপায় হতে পারে লবঙ্গ। সর্দি-কাশি, ঠান্ডা লাগায় লবঙ্গ খুবই উপকারী। কিন্তু গ্যাসের ব্যথা কমাতেও এর জুড়ি মেলা ভার। লবঙ্গে থাকা স্বাস্থ্যকর উপাদান পেটের স্বাস্থ্য ভাল রাখে। হজম ভাল করে।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৩,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit