শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

শেভরন বাংলাদেশ লিমিটেড’র শ্রমিকদের ছাটাইকৃত পূর্ন:বহালের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২২১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শেভরন বাংলাদেশ লিমিটেড ব্লক-১৩/১৪ সর্বস্তরের শ্রমিক ও কর্মচারীর উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেভরন বাংলাদেশ লিমিটেড ব্লক-১৩/১৪ এর শ্রমিকদের ছাটাইকৃত শ্রমিকদের পূর্ন:বহালের দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, মার্কিন বহুজাতিক কোম্পানী তেল, গ্যাস, উত্তোলনকারী শেভরন বাংলাদেশ লিমিটেড এর আউট সোসিং এর নামে কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে। গাড়ি চালক, ক্যাটারিং, ওয়াল্ডার, কন্সট্রাকশন হেলপার, প্লাম্বার, কারপেন্টর, ইকুপমেন্ট, অপারেটর, স্কাপওল্ডার সহ অন্যান্য শ্রমিকদের চাকুরিচ্যুত করে নতুন নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে।

সাইফুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও শফিকুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-ফারহান আহমেদ, তারা মিয়া, ফখরুল ইসলাম, নাসির উদ্দিন, নন্দ গোয়ালা, মহোন বাহাদুর, নাজিম খান, মকবুল আলি,লাল মিয়া, বেলাল আহমদ, বাচ্চু মিয়া, মঞ্জুরোল হোসেন, জিল্লু মিয়া, উসমান খা, জাবেদ খান,হাসিম মিয়া, বেলাল হোসেন, তারেক মিয়া, আলাউদ্দিন, শৈলেন মোন্ডা, ফজল মিয়া, দেলোয়ার হোসেন, মো: আলী, ফরহাদ আহমেদ, নুর হোসেন, সুমন আহমেদ, সাহরুল ইসলাম, শাহ আলম হোসেন, সুরুজ আলি, জসিম উদ্দিন, আজিম উদ্দিন, সাইফুল ইসলাম, জাবেদ মিয়া, জুয়ায়েল, রায়হান আহমেদ, আলমগীর হোসেন, সোহাদ, রবি দাশ, ফখরুল ইসলাম এমরান, ফারুক আলি আমির হোসেন, ওমর ফারুক, আব্দুল খালিক, জাহাঙ্গীর মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে ব্যানার সহকারে নগরী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাক্কাতুরা শেভরন অফিসের সামনে গিয়ে সমাপ্ত হয়।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৩,/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit