সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

১৪৬ বছরের টেস্ট ইতিহাসে তৃতীয় বৃহত্তম জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ে নিলো টাইগাররা।

শুধু তাই নয়, ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে রানের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম জয়। আর যদি শুধু একবিংশ শতাব্দীর হিসাব ধরা হয়, তাহলে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়।

রানের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এসেছিল প্রথম জয়ের ম্যাচেই। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া সেই জয়টি ছিল ২২৬ রানের। আর এবার মিরপুর টেস্টে ৬৬২ রানের পাহাড় টপকাতে গিয়ে ১১৫ রানেই গুটিয়ে যায় আফগানরা। ফলে ৫৪৬ রানে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

রানের হিসাবে বাংলাদেশের চেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড আছে কেবল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল ইংল্যান্ড। আর ১৯৩৪ সালে ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অস্ট্রেলিয়া। আর একবিংশ শতাব্দীতে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার দখলে।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit